Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ১৮ এপ্রিল ২০২৬

এবার সব বোর্ডে এক প্রশ্নপত্র

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী ২ জুলাই থেকে দেশের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাতেও এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে।

চলতি বছর পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এবার প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেয়া হতো। নতুন সিদ্ধান্তে পুরো পরীক্ষাব্যবস্থায় এক ধরনের মান নিয়ন্ত্রণ আনার লক্ষ্য নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরীক্ষার স্বচ্ছতা, মান এবং সমন্বয় বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস বা অসামঞ্জস্যতা কমানোর দিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ পদ্ধতিতে পরীক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হুমকি উপেক্ষা করে মধ্যরাতে উত্তাল চুয়েট
প্রেস ক্লাবের কমিটি, অনুমোদন দিলেন বিএনপির এমপি
রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি আসছে অক্টোবরে: রোসাটম
গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর, বৈঠকে ইরান
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি, সাড়া ১৬০০ জনের
কাতারের এলএনজি বন্ধ, চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খানের জন্মদিন উদযাপন
রাড্ডা ক্লিনিক দখলকারীরাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
আ.লীগের সাবেক এমপির বাসায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক
মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
জামিন হয়নি এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফের রিট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্টে হাইকোর্টের রুল
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের