Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ২৬ এপ্রিল ২০২৬

প্রশ্নফাঁস স্রেফ গুজব, এনসিপির বিবৃতিতে হতাশ শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস স্রেফ গুজব, এনসিপির বিবৃতিতে হতাশ শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনও ধরনের তথ্য যাচাই ছাড়াই এ বিষয়ে বিবৃতি দেয়ায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কড়া সমালোচনা করেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ অবস্থান পরিষ্কার করেন।

শিক্ষামন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, কথিত প্রশ্নফাঁসের বিষয়টি যে নিছক গুজব, তা ইতিমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত তরুণদের রাজনৈতিক দল এনসিপি কোনও রকম ফ্যাক্টচেক বা সত্যতা যাচাই না করেই এ ভিত্তিহীন প্রোপাগান্ডার পক্ষে বিবৃতি দিয়েছে। একে তিনি 'নিন্দনীয়' ও 'নিদারুণ হতাশাজনক' বলে অভিহিত করেন।

এর আগে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, প্রশ্নফাঁসের নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র সোশ্যাল মিডিয়ায় 'প্রশ্ন বিক্রি হবে' বলে ভুয়া প্রচারণা চালিয়ে আসছিলো। পরীক্ষার আগমুহূর্তে অনেক শিক্ষার্থী ও অভিভাবক বিভ্রান্ত হয়ে এ প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে বিপুল পরিমাণ অর্থ খুইয়েছেন। উদ্ধারকৃত প্রশ্নপত্রের সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের কোনও মিল পাওয়া যায়নি, যা প্রমাণ করে এটি একটি ডিজিটাল প্রতারণা ছিলো।

শিক্ষামন্ত্রী তার বার্তায় শিক্ষার্থী ও অভিভাবকদের এ ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, জাতির মেরুদণ্ড শিক্ষাব্যবস্থা নিয়ে কোনও অসত্য তথ্য ছড়ানো উচিত নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হুমকি উপেক্ষা করে মধ্যরাতে উত্তাল চুয়েট
প্রেস ক্লাবের কমিটি, অনুমোদন দিলেন বিএনপির এমপি
রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি আসছে অক্টোবরে: রোসাটম
গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর, বৈঠকে ইরান
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি, সাড়া ১৬০০ জনের
কাতারের এলএনজি বন্ধ, চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খানের জন্মদিন উদযাপন
রাড্ডা ক্লিনিক দখলকারীরাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
আ.লীগের সাবেক এমপির বাসায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক
মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
জামিন হয়নি এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফের রিট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্টে হাইকোর্টের রুল
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের