Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ২২ মে ২০২৫

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়

নজরুল চেতনায় জাগ্রত হোক জাতি: ইবি উপাচার্য

নজরুল চেতনায় জাগ্রত হোক জাতি: ইবি উপাচার্য
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সেমিনারে বক্তারা বলেছেন, নজরুল শুধু একজন কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও প্রতিবাদী চেতনার প্রতীক। বাঙালির লড়াকু মনোভাব ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগরণে নজরুল ছিলেন অগ্রপথিক।

মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নজরুল তার সাহিত্যকর্মে সাম্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবমুক্তির মূল্যবোধকে তুলে ধরেছেন। বাঙালিকে বারবার তিনি জাগিয়ে তুলেছেন। এমনকি ১৯৪৭ সালের ২৪ জুলাইয়ের ঘটনাবলিও নজরুল-চেতনায় উদ্দীপ্ত ছিলো।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ও মূল্যবোধ নজরুলের সাহিত্যেই নিহিত। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে আজও সে মূল্যবোধ অর্জনে আমাদের ব্যর্থতা রয়েছে। তাই নজরুলের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, নজরুলের চিন্তা ও কর্মে সর্বজনীন মানবতা প্রতিফলিত হয়েছে। নারী-পুরুষ, হিন্দু-মুসলমান নির্বিশেষে সব মানুষের সম্মিলনে যে ‘অভেদসুন্দর’ সাম্যের কথা তিনি বলেছেন, তা বিশ্ব সাহিত্যের জন্য গৌরবজনক।

তিনি আরও বলেন, নজরুল তার ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বাঙালির আত্মপ্রকাশ ও স্বাধীনতার কথা বলেছেন। তিনি বিশ্বাস করতেন, বাঙালি যখন একসাথে বলবে ‘বাঙালির বাংলা’, তখনই স্বাধীনতার পথে অগ্রসর হবে। সেই আত্মবোধ জাগাতে হবে আমাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রফেসর এয়াকুব আলী বলেন, জাতীয় কবির স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই তাকে যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব। নজরুল নিয়ে পঠন-পাঠন ও গবেষণা বাড়াতে হবে।

প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, নজরুল যে দল-মত-ধর্মনিরপেক্ষ ঐক্যের কথা বলেছেন, তা বর্তমান বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারলেই তার আদর্শের বাস্তব প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুর রহমান। সঞ্চালনায় ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন।

বাংলা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮