Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ১৪ মে ২০২৫

আপডেট: ১৬:৩৫, ১৪ মে ২০২৫

ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সবার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। 

বুধবার (১৪ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’; ‘একশান একশান, ডাইরেক্ট একশান’; ‘ছাত্রদলের একশান ডাইরেক্ট একশান’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’; ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, বর্তমান আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, রোকন উদ্দিন, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, স্বাক্ষর, উল্লাস, রোকনুজ্জামান। এছাড়াও তৌহিদুল, উৎস, মোহাম্মাদ আলী, রিয়াজ, মামুন, রায়হান, লিখন, সাদিক, তাপসসহ শতাধিক নেতাকর্মী। 

সমাবেশে রাশেদুল ইসলাম রাশেদ বলেন, গতকাল শুধু সাম্যকে হত্যা করা হয়নি, গতকাল ৫ই আগস্ট পরবর্তী স্বাধীনতাকে হত্যা করা হয়েছে। সারা দেশের সকল শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার যেভাবে হাসিনার মতো চেপে বসতে শুরু করেছে, এ সরকার যদি সাম্যর হত্যাকারীদের বিচারের আওতায় না আনে তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল সহ জাতীয়তাবাদী আদর্শের সব সংগঠন জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারো রাজপথে নামবো।

বর্তমান আহবায়ক সাহেদ আহমেদ বলেন, বাংলাদেশের নিরাপত্তা ঘাটতি হয়েছে অথচ ডক্টর ইউনুস যমুনায় আরামে বসে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ওদিকে ফ্যাসিস্ট সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে বেরিয়ে যেতে দিয়ে পরেরদিন যমুনা ঘেরাও, শাহবাগ ঘেরাওয়ের নাটক করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে বিদায় করেছি অথচ কয়েকদিন আগে এ প্ল্যাটফর্ম থেকে আমাদের আরেক ভাইকে হত্যা করেছে, এগুলোর কোন বিচার হচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার