Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৮, ১২ মে ২০২৫

মাদ্রাসাছাত্র রাকিবুল ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে প্রথম

মাদ্রাসাছাত্র রাকিবুল ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে প্রথম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট (ধর্মতত্ত্ব অনুষদ)—এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১১ মে) রাত সাড়ে ৯টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। 

পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা পরীক্ষায় প্রথম হয়েছেন মোঃ রাকিবুল হাসান। তিনি নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী। ভর্তির প্রস্তুতিতে তিনি সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং অ্যান্ড গাইডে অধ্যয়ন করেছেন বলে জানা গেছে।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান প্রমুখ।

প্রসঙ্গত, এদিন সকালে স্বতন্ত্র এ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!