Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ২২ মে ২০২৫

ইবির পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জাফর-আরিফ

ইবির পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জাফর-আরিফ
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন ও আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম আরিফ নির্বাচিত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, সুলতান মাহমুদ সুজন, মোঃ আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল-আমিন, সায়ীদা তাফান্নুম সিদ্দিকা। সাংগঠনিক সম্পাদক ওয়ায়েস কুরুনী,  সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিম, মিম্মাতুন নেহার, দপ্তর সম্পাদক রাশীদ শাহরিয়ার রিহান। সহ-দপ্তর সম্পাদক : সংগীত, অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ কামরুজ্জামান, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মজিদ মারুফ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: সৌরভ চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তৌফিক ইমরোস, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নাযিকুর রহমান নোমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ আল আবিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ সাব্বির আহমেদ, সুশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাকিব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নাজির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাকারিয়া হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে মিরপুর কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুহসিন কবির। এছাড়াও সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, বাংলাদেশের উত্তরের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়। বিশ্ববিদ্যালয়ের এ সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের একটি বিষয়। আমাদের লক্ষ্য থাকবে এ সংগঠনকে আরও কার্যকর, শক্তিশালী ও গতিশীল প্ল্যাটফর্মে পরিণত করা। আমরা চাই, আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও আত্মিক সম্পর্ক আরো সুন্দরভাবে গড়ে উঠুক। সে লক্ষ্যে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

সভাপতি আবু জাফর বলেন, আমি পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেনো আমাকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের তাওফিক দান করেন। আমি চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এবং সমাজের প্রতিটি স্তরে সম্মানজনক অবস্থান গড়ে তুলুক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার