Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ১৩ মে ২০২৫

ইবিতে বিএমই বিভাগে নিয়োগ সংকট নিয়ে সেমিনার

ইবিতে বিএমই বিভাগে নিয়োগ সংকট নিয়ে সেমিনার
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের উদ্যোগে সরকারি ও বেসরকারি পর্যায়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের নিয়োগসংক্রান্ত সংকট, সীমাবদ্ধতা ও সমাধান বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ মে) দুপুর ২টায় বিভাগীয় কক্ষ (৩০৩ নম্বর) এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. মো. খাইরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিএমই বিভাগের সভাপতি ড. মো. তারিক আরাফাত এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. বশির উদ্দিন।

সেমিনারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ বাড়াতে নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পদ সৃষ্টিসহ নিয়োগ, মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালগুলোতে স্থায়ী পদ সৃষ্টি, বিসিএস প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে অন্তর্ভুক্তি এবং বেসরকারি কোম্পানির সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন।

এ সময় ‘Python Bootcamp: Basic to Intermediate’ কোর্সে অংশ নেয়া ৪৩ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

বুয়েটের অধ্যাপক ড. তারিক আরাফাত বলেন, দক্ষতা বাড়ানোর পাশাপাশি সফট স্কিলেরও উন্নয়ন প্রয়োজন। শিক্ষার্থীদের দাবি গুরুত্বপূর্ণ, আমরা সেগুলোর বাস্তবায়নে কাজ করবো।

বিএমই বিভাগের সভাপতি ড. খাইরুল ইসলাম বলেন, এ ধরনের যৌথ সভা বিভাগ ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবায়নে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় যাবো।

ইবি বায়োমেড ইনোভেটস ক্লাবের সহ-সভাপতি মো. মাহফুজার রহমান জানান, দেশের বিভিন্ন দফতরে চিঠি দিয়ে কর্মসংস্থান প্রসারে উদ্যোগ নেয়া হচ্ছে এবং বুয়েট-কুয়েটের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!