Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ১৬ মে ২০২৫

নেতৃত্বে তাজমিন-রিনি

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে হল প্রভোস্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি সাদিয়া ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ানা রহমান, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আরেফিন অথি, অর্থ সম্পাদক সাবরিনা খাতুন, দপ্তর সম্পাদক সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি এবং বিতর্ক গবেষণা সম্পাদক নাহিদা সুলতানা উর্মি।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাহিরা আহমেদ, রুনা লায়লা ও রিয়া আক্তার রুমা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি বলেন, এ প্রথমবারের মতো খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিতে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এটি আমাদের জন্য আনন্দের, একই সঙ্গে দায়িত্ব পালনের চ্যালেঞ্জও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প