Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ২০ মে ২০২৫

ইবির দুই আবাসিক ছাত্র হলে নতুন প্রভোস্টদের দায়িত্ব গ্রহণ

ইবির দুই আবাসিক ছাত্র হলে নতুন প্রভোস্টদের দায়িত্ব গ্রহণ
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক ছাত্র হলে নতুন প্রভোস্টগণ দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৯ মে) সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলে পৃথক আয়োজনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশরাফী, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. জালাল উদ্দিন, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান হলের বিদায়ী প্রভোস্ট প্রফেসর ড. শেখ এ. বি. এম. জাকির হোসেনের কাছ থেকে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব বুঝে নেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। অন্যদিকে, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আকতার হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান।

নবনিযুক্ত এ দুই প্রভোস্ট আগামী ১৫ মে ২০২৫ থেকে পরবর্তী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প