Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ১৯ আগস্ট ২০২৫

ডাকসু মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি

ডাকসু মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি করা হয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে দেখা গেছে, কিছু শিক্ষার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। তাই গণতান্ত্রিক অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে এবং সুবিধা দিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় এক দিন করে বাড়ানো হয়েছে।

এরফলে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় এখন মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত এবং জমা দেয়ার শেষ সময় বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে, সোমবার ফজিলাতুন্নেছা মুজিব হলে কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ফজিলাতুন্নেছা মুজিব হলের দায়িত্বে থাকা কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ