Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ১৬ জুন ২০২৫

উপাচার্য বাসভবনের সামনে অবস্থানে শিক্ষার্থীরা

ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা হতে পারে আজ

ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা হতে পারে আজ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করা হতে পারে আজ সোমবার (১৬ জুন)। বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, “সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব পাস করানোর ব্যাপারে আমরা আশাবাদী। কমিশন গঠনের পর ডাকসু নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা তারাই পরিচালনা করবেন।

এদিকে, নির্বাচন কমিশন এবং নির্দিষ্ট সময়সীমা তথা তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন একাংশ শিক্ষার্থী। নেতৃত্ব দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন যাতে আবার দীর্ঘসূত্রতায় না পড়ে, তাই আমরা উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়েছি। আজকের সিন্ডিকেট সভা থেকে ছাত্রবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তা মেনে নেয়া হবে না। এ নির্বাচন যেকোনো মূল্যে আদায় করা হবে।

তবে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি নির্দিষ্ট তফসিল ঘোষণা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসে ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও স্বাধীন বাংলাদেশে মাত্র ৮ বার ভোট হয়েছে। শেষবার ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে, দীর্ঘ ২৮ বছর পর। এরপর থেকেই ডাকসু নির্বাচন ফের চালু করার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

বর্তমানে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের চাপের মুখে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজকের সিন্ডিকেট সভার দিকে তাকিয়ে রয়েছে পুরো ক্যাম্পাস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ