Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
ফাইল ছবি

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৭ সেপ্টেম্বর) নতুন বিজ্ঞপ্তি দিয়ে ২৮ আগস্টের পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, মোট ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় পিএসসির প্রধান কার্যালয়, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার দিনে প্রার্থীদের অনলাইন থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১ জমা দিতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় সব সনদপত্র ও ডকুমেন্টের দুটি সত্যায়িত কপি জমা এবং মূল সনদ বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্দেশনা অনুযায়ী কাগজপত্র জমা না দিলে প্রার্থিতা বাতিল করা হবে।

এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করতে হবে। অনলাইনে জমা দেয়ার পর ফরমটির দুটি কপি মৌখিক পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।

কমিশন জানিয়েছে, কোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। সময়সূচি ঘোষণার পর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত তারিখে সাক্ষাৎকারপত্র, কাগজপত্র ও অন্যান্য প্রমাণপত্র সঙ্গে নিয়ে বোর্ডে উপস্থিত থাকতে হবে।

পিএসসি আরও জানিয়েছে, গ্রহণযোগ্য কারণ ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। তবে প্রয়োজনে তারিখ পরিবর্তনের ক্ষমতা কমিশনের হাতে থাকবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!