Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ২১ জানুয়ারি ২০২৬

অপারেটরদের সঙ্গে সমন্বয়ের আশ্বাস জ্বালানি উপদেষ্টার

রমজানের আগেই কেটে যাবে এলপিজি সংকট

রমজানের আগেই কেটে যাবে এলপিজি সংকট
ছবি: সংগৃহীত

রমজানের আগেই দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন জ্বালানি উপদেষ্টা। বৈঠকে অংশ নেয়া এলপিজি অপারেটররাও সরকারকে আশ্বস্ত করে বলেন, রোজা শুরুর আগেই দেশে এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনপূর্ব সময় ও পবিত্র রমজান মাসে যেন এলপিজির কোনও ঘাটতি না দেখা দেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তিনি জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে পরিমাণ আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

এ সময় এলপিজি অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে তারা বাজারে অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ নাকচ করেন।

অপারেটররা আরও জানান, জানুয়ারি ২০২৬ মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে বর্তমান সংকট অনেকটাই কেটে যাবে এবং সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ মতামত তুলে ধরেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য