Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ২ জুলাই ২০২৫

আপডেট: ১২:১২, ২ জুলাই ২০২৫

প্রায় ২৪০ কোটি টাকায় হবে ১০টি বিদ্যুৎ সাবস্টেশন

প্রায় ২৪০ কোটি টাকায় হবে ১০টি বিদ্যুৎ সাবস্টেশন
ছবি: সংগৃহীত

দেশের বিদ্যুৎ খাতে আরও ১০টি ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৩৯ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা।

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের দুটি পৃথক প্রস্তাবে টার্নকি ভিত্তিতে মোট ১০টি সাবস্টেশনের ডিজাইন, সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও কমিশনিংসহ প্রয়োজনীয় সব কাজ এবং ভূমি উন্নয়নের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

প্রথম প্রকল্পে পাঁচটি ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণ করবে আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ২ লাখ ৭৮ হাজার টাকা।

একই প্রতিষ্ঠানের বাস্তবায়নে দ্বিতীয় প্রকল্পে আরও পাঁচটি সাবস্টেশন নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকা।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এসব সাবস্টেশন নির্মিত হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা বাড়বে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক