Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৪, ২২ জুলাই ২০২৫

জাতীয় গ্রীডে সমস্যা

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সোমবার (২১ জুলাই) রাত সোয়া ১০টায় জাতীয় গ্রীডে সমস্যার কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড়পুকুরিয়া থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রীডে যুক্ত হয়। কিন্তু সন্ধ্যায় গ্রীডে সৃষ্ট সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে এবং রাত ৭টা ৭ মিনিটে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে একটি ইউনিট পুনরায় চালুর চেষ্টা চলছে।

এর আগে সকালে ৩২৫ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট বন্ধ হয়ে যায়, যা বন্ধ হওয়ার আগে ১৮০-২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিলো। সন্ধ্যায় ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১নং ইউনিটও বন্ধ হয়ে যায়, যা ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিলো। ২নং ইউনিট দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে।

এ কারণে দেশের বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক