Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৬ নভেম্বর ২০২৬

মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
প্রতীকি ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে অনলাইনে ভর্তি আবেদনও শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রণীত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ অনুযায়ী নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটে  আবেদন করতে হবে।

আবেদন ও পরীক্ষার সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন সম্পন্ন করার পর ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি জমা দেয়া যাবে।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, পরীক্ষার হাজিরা সিট ডাউনলোডের সময় নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ১৭ ডিসেম্বর।

আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর এমবিবিএস ও বিডিএস উভয় কোর্সের ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেয়া হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ফি শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া এসএসসি, ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় ২০২৩ সালের আগে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়া এবং জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩ দশমিক ৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা

ভর্তি বিজ্ঞপ্তিতে পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। রাঙামাটি মেডিক্যাল কলেজের ২৫ শতাংশ আসনও এ সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত থাকবে।

এ ক্ষেত্রে সব উপজাতীয় জনগোষ্ঠী এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীরা বিশেষ সুবিধার আওতায় আবেদন করতে পারবেন।

তাদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ০০ থাকতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩ দশমিক ০০-এর কম হলে আবেদন করার সুযোগ থাকবে না।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল