Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ২০ জুলাই ২০২৬

হাসপাতালে ভর্তি আরও ৩৭২

ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু

ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং রাজশাহী বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ হাজার ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন, যা চলতি বছরের অন্য যেকোনও মাসের তুলনায় সর্বোচ্চ। ফলে বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ বছর এখন পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ১৯ জন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতার বিকল্প নেই। বাড়ির ছাদ, বারান্দা, আঙিনা, টব, নির্মাণাধীন ভবন এবং আশপাশে কোথাও যেনো পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।

এ ছাড়া জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা, চোখের পেছনে ব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের আশা, ব্যক্তি, পরিবার ও সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদার হলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব
ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
বার্সেলোনার ছোঁয়াতেই স্পেনের দুই বিশ্বজয়
মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
দুই শিরোপাতেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড!
একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী