Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০৭, ৫ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০৪২

ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০৪২
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ আকার নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন রোগী।

রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জন মারা গেছেন, আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাতজন, উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে দুইজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকাতেই। গত একদিনে ঢাকা বিভাগে ২০১ জন, উত্তর সিটিতে ১৯৮ জন, বরিশালে ১৯৫ জন, দক্ষিণ সিটিতে ১২১ জন, চট্টগ্রামে ১০৪ জন, রাজশাহীতে ৮২ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে রোববার পর্যন্ত ঢাকার দক্ষিণ সিটিতেই সবচেয়ে বেশি ১০২ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে মারা গেছেন ৩২ জন, উত্তর সিটিতে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সরকার সংস্থাগুলোকে আরও কার্যকরভাবে মশা নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে অক্টোবর মাসে সংক্রমণ আরও বাড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার