Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪০

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪০
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ১২ জনের মৃত্যু হয়েছে—যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে বরিশালেই ৫ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, উত্তর সিটিতে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৯ জনে।

একই সময়ে নতুন করে ভর্তি হওয়া ৭৪০ রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, দক্ষিণ সিটিতে ১১৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, খুলনায় ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন।

যদিও আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এ বছর মোট ৩৯ হাজার ৬৩১ জন ছাড়পত্র পেয়েছেন।

সংখ্যাগুলো আরও স্পষ্ট করে তুলছে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি। জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। এদের মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী। গত তিন সপ্তাহে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে জরুরি ভিত্তিতে জনসচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার