Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ মে ২০২৬

আপডেট: ০৭:১১, ২৪ মে ২০২৬

কান উৎসবে হোটেল কক্ষে নির্যাতনের শিকার ‘মিস ভেনেজুয়েলা’ 

কান উৎসবে হোটেল কক্ষে নির্যাতনের শিকার ‘মিস ভেনেজুয়েলা’ 
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব-এ গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘মিস ভেনেজুয়েলা ২০২৫’ খেতাবধারী আন্দ্রেয়া দেল ভ্যাল। ফ্রান্সের কান শহরের একটি হোটেল কক্ষে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত তারই দীর্ঘদিনের সেলিব্রিটি স্টাইলিস্ট  জিওভান্নি লাগুনা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন আন্দ্রেয়া দেল ভ্যাল। সেখানে তাকে রক্তাক্ত ও ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। মুখ বেয়ে রক্ত ঝরছিলো এবং শরীরেও আঘাতের চিহ্ন স্পষ্ট ছিলো।

ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে আন্দ্রেয়া বলেন, 

দেখো, জিওভান্নি লাগুনা আমার সঙ্গে কী করেছে। অভিনন্দন জিওভান্নি, আমি চেয়েছিলাম সবাই যেনো তোমার আসল চেহারা দেখতে পায়।

ভিডিও ফুটেজে হোটেল কক্ষের ভেতরের ভয়াবহ পরিস্থিতিও উঠে আসে। রুমের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় ৩৩ বছর বয়সী স্টাইলিস্ট জিওভান্নি লাগুনাকে কক্ষের এক কোণে চেয়ারে বসে থাকতে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, পাশের কক্ষের অতিথিরা চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে পুলিশে খবর দেন। পরে স্প্যানিশ সাংবাদিক জর্ডি মার্টিনের প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা জিওভান্নি লাগুনাকে হোটেল থেকে আটক করে নিয়ে যাচ্ছেন।

লাতিন আমেরিকার বিনোদন ও সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে জিওভান্নি লাগুনা পরিচিত একটি নাম। ২০২৩ সাল থেকে তিনি ‘মিস ইউনিভার্স কলম্বিয়া’র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনার মধ্যেই শেষ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসর। স্থানীয় সময় শনিবার রাতে জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ী চলচ্চিত্রের নাম।

চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন মূলত ‘পালম দর’ বা স্বর্ণপাম পুরস্কার ঘিরে। কানের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার কোনও ব্যক্তি নয়, বরং প্রতিযোগিতায় অংশ নেয়া ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য থেকে সেরা চলচ্চিত্রকে প্রদান করা হয়। এবার কোন নির্মাতার হাতে উঠছে সে কাঙ্ক্ষিত স্বর্ণপাম, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা