Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ২২ নভেম্বর ২০২৫

চার দিনেও সংকটমুক্ত নন গ্যাব্রিয়েল হেনরি

মিস ইউনিভার্সের মঞ্চে পড়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী

মিস ইউনিভার্সের মঞ্চে পড়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী
মিস ইউনিভার্সের মঞ্চে পড়ে গিয়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী গ্যাব্রিয়েল হেনরি। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার র‌্যাম্পে ভয়াবহ দুর্ঘটনার তিন দিন পার হলেও এখনও আইসিইউতেই মৃত্যুযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। চিকিৎসকরা জানিয়েছেন—তার শারীরিক অবস্থার উন্নতি এখনো আশানুরূপ নয়; বরং নিবিড় পর্যবেক্ষণেই রাখা হচ্ছে তাকে।

২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল অংশ নিচ্ছিলেন ১৯ নভেম্বর ব্যাংককে আয়োজিত মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ডে। ঝলমলে কমলা রঙের লম্বা গাউন ও উঁচু হিল পরে র‌্যাম্পে হাঁটার সময় একটি ভুল পদক্ষেপ তাকে মঞ্চের কিনারা থেকে নিচে ফেলে দেয়। চোখের সামনে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যান দর্শক ও আয়োজকরা।

দুর্ঘটনার পরপরই গ্যাব্রিয়েলকে দ্রুত থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেয়া হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া এ জ্যামাইকান সুন্দরীকে প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছে।

২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক সরকারি বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন জানায়—চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গ্যাব্রিয়েলকে অন্তত সাত দিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালে রয়েছেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। তারা জানান, গ্যাব্রিয়েল যে পরিমাণ উন্নতি করার কথা ছিলো, সে অগ্রগতি এখনও দেখা যাচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন বলেও উল্লেখ করেন তারা।

চিকিৎসক দল নিশ্চিত করেছে যে গ্যাব্রিয়েলের আঘাত প্রাণঘাতী নয়। তবু সম্ভাব্য যেকোনও জটিলতা এড়াতে প্রয়োজনীয় সব বিশেষায়িত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এদিকে বিবৃতিতে বিশ্বজুড়ে সমর্থকদের—বিশেষ করে বাংলাদেশি দর্শকসহ বিভিন্ন দেশের ভক্তদের গ্যাব্রিয়েলের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুজব, বিভ্রান্তিকর তথ্য ও নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল না করার অনুরোধও জানানো হয়।

দুর্ঘটনা ও চিকিৎসাজনিত পরিস্থিতির ওপর থাই কর্তৃপক্ষ এবং প্রতিযোগিতা আয়োজক কমিটি ঘনিষ্ঠ নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। গ্যাব্রিয়েল হেনরির শারীরিক অবস্থা নিয়ে আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা