Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন।

ব্র্যান্ড প্রচারণার অংশ

হানিয়া দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি সানসিল্ক বাজারে এনেছে নতুন ‘ব্ল্যাক শাইন’ ফর্মুলা, এবং এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার এই বাংলাদেশ সফর আয়োজন করা হয়েছে।

সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার শেয়ার করা একটি ভিডিও বার্তায় হানিয়া বলেন, 

হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।

পরিচিত মুখ, ভক্তদের প্রিয়

২০১৬ সালে অভিনয় শুরু করা হানিয়া আমিরের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ এবং ‘কাভি মে কাভি তুম’। দক্ষিণ এশিয়ার ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন প্রিয় মুখ, এবং পাকিস্তানের বাইরে বাংলাদেশেও তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছে।

বাংলাদেশে আসার পর তিনি সানসিল্কের বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেবেন। ভক্তরা অধীর আগ্রহে তার আগমন অপেক্ষা করছেন।

সবকার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ