Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৬, ২৪ আগস্ট ২০২৫

রোনালদোর সঙ্গে ভাইরাল চুম্বন নিয়ে মুখ খুললেন বিপাশা

রোনালদোর সঙ্গে ভাইরাল চুম্বন নিয়ে মুখ খুললেন বিপাশা
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর আকস্মিক এনগেজমেন্টের খবরে আবারও আলোচনায় এসেছে তার পুরনো সম্পর্ক ও গুঞ্জন। সে প্রসঙ্গেই ২০০৭ সালে লিসবনে রোনালদোর সঙ্গে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ভাইরাল চুম্বনের ছবিটি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

২০০৭ সালে লিসবনে আয়োজিত নিউ সেভেন ওয়ান্ডারস অব দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে বলিউডের প্রতিনিধিত্ব করছিলেন বিপাশা বসু, আর ফুটবলের গ্লোবাল তারকা রোনালদো ছিলেন অতিথি হিসেবে। অনুষ্ঠান শেষে এক পার্টিতে তাদের একসঙ্গে থাকা এবং চুম্বনের ছবি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। তখন বিপাশা ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে গম্ভীর সম্পর্কে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল সে ছবির পর বিপাশা সমালোচনার মুখে পড়েন এবং তাকে জনকে প্রতারণার অভিযোগে দোষারোপ করা হয়। তবে ঘটনাটি নিয়ে তিনি খুব বেশি মুখ খোলেননি।

পরে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে বিপাশা সে ঘটনা স্মরণ করে বলেন, 

আমি রোনালদোর বড় ভক্ত ছিলাম এবং এখনও আছি। পোর্টুগালে অনুষ্ঠানের সময় শব্দ এত বেশি ছিলো যে কথাবার্তায় অসুবিধা হচ্ছিলো। সে খুব লম্বা ছিলো, আর আমাকে কথা বলতে হলে নিচে তাকাতে হতো।

অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেন, 

তার সঙ্গে দেখা হওয়া ছিলো স্বপ্নের মতো। ইভেন্টের পর আমরা ক্লাবিংয়ে গিয়েছিলাম, যা অসাধারণ অভিজ্ঞতা ছিলো। সে আমাকে কিউট বলেছিলো, যা অদ্ভুত লাগছিল। পরে সে প্রতিশ্রুতি দিয়েছিলো যে তার সব ম্যাচে আমাকে আমন্ত্রণ জানাবে।

গুঞ্জন ছিলো, বিপাশার এ ঘটনার পর জন আব্রাহাম কষ্ট পেয়েছিলেন এবং সম্পর্ক ভাঙার কথা ভেবেছিলেন। যদিও পরবর্তীতে তারা মিলিত হয়েছিলেন, কিন্তু বহু বছর পর আলাদা হয়ে যান। পরে বিপাশা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন।

অন্যদিকে, রোনালদো এখনও বিয়ে করেননি, তবে দীর্ঘ আট বছর ধরে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে আছেন। ২০১০ সালে তার প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্ম হয়। ২০১৭ সালে জমজ সন্তান ইভা মারিয়া ও মাটেও এবং একই বছর কন্যা আলানা মার্তিনার জন্ম জর্জিনার সঙ্গে। ২০২২ সালে তারা আরেক কন্যা বেলা এসমেরাল্ডাকে স্বাগত জানান, যদিও একই সময় জন্ম নেয়া তার যমজ ভাই জন্মের পরপরই মারা যায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা