Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২৮ অক্টোবর ২০২৫

হাইকোর্টে হাজির বর্তমান স্বামী

সালমান শাহ হত্যা মামলা: আগাম জামিনের প্রস্তুতি সামিরার

সালমান শাহ হত্যা মামলা: আগাম জামিনের প্রস্তুতি সামিরার
ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলার আসামি ও প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা হক আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে যাচ্ছেন। তার আগে সকালে হাইকোর্টে হাজির হন সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। তিনি আইনজীবীদের সঙ্গে জামিন শুনানি বিষয়ে আলোচনা করেন।

সকাল ৯টার দিকে আপিল বিভাগের সামনে ইশতিয়াক আহমেদকে বসে থাকতে দেখা যায়। পরে তিনি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন বলে জানা গেছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সালমান শাহ হত্যা মামলার আরেক আসামি খলনায়ক আশরাফুল হক ডন ও সামিরা হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত এ আদেশ দেন।

গত ২০ অক্টোবর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে মামলাটি দায়ের করেন তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়।

প্রধান আসামিদের মধ্যে রয়েছেন—সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, এবং বিএফডিসির তিন সহযোগী ডেভিড, জাভেদ ও ফারুক। এছাড়া ফরিদপুরের রেজভী আহমেদ ওরফে ফরহাদ, রুবী, আ. ছাত্তার ও সাজু নামের আরও চারজনকে আসামি করা হয়েছে।

মামলার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ১৩ অক্টোবর আদালতে শুনানির সময় প্রথমবারের মতো উপস্থিত হয়েছিলেন সামিরা হক। এক সপ্তাহ পর আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই সামিরা গা ঢাকা দেন বলে জানা যায়।

তবে আজ তার স্বামী ইশতিয়াক আহমেদের আদালত উপস্থিতি নতুন মোড় যোগ করেছে মামলার অগ্রগতিতে। ধারণা করা হচ্ছে, আজই সামিরা হকের পক্ষ থেকে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান