Sobar Desh | সবার দেশ ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:২২, ১৫ এপ্রিল ২০২৬

কর্মহীন হচ্ছেন ভোলার ৬৪ হাজার জেলে

মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ

মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছের প্রজনন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ বৃদ্ধি করতে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। ফলে ভোলার প্রায় ৬৪ হাজার সমুদ্রগামী জেলে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ছেন।

নিষেধাজ্ঞা শুরুর আগেই গভীর সমুদ্রে থাকা অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে ফিরতে শুরু করেছে। মঙ্গলবার রাতের মধ্যে দৌলতখানের পাতারখাল, চরফ্যাশনের সামরাজ, নুরাবাদ এবং মনপুরার রামনেওয়াজ ও হাজিরহাটসহ বিভিন্ন ঘাটে ট্রলারগুলো এসে নোঙর করেছে।

ঘাটে ফিরে জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন জাল, ইঞ্জিন ও মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে রাখতে। অনেকে এ অবসরে ট্রলার মেরামতের কাজও করছেন। তবে সামনে টানা দুই মাস আয় বন্ধ থাকায় পরিবার চালানো, ঋণের কিস্তি পরিশোধ এবং দৈনন্দিন খরচ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তারা।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় সরকারের পক্ষ থেকে চাল সহায়তা দেয়া হলেও অনেক ক্ষেত্রে প্রকৃত জেলেরা সে সহায়তা থেকে বঞ্চিত হন। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণ হয় না। তাই চালের পরিবর্তে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন তারা।

ভোলা জেলা মৎস্য দফতর সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত সমুদ্রগামী জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন। তাদের প্রত্যেককে দুই ধাপে মোট ৭৭ কেজি করে চাল দেয়ার পরিকল্পনা রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ানো এবং প্রজনন নিশ্চিত করতেই প্রতি বছর এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। কর্মহীন জেলেদের খাদ্য সহায়তার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি নিষেধাজ্ঞাকালে সমুদ্রসীমায় কঠোর নজরদারি থাকবে। কেউ নিয়ম ভঙ্গ করে মাছ ধরলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, এ সাময়িক বিরতির ফলে ভবিষ্যতে সমুদ্রে মাছের প্রাপ্যতা বাড়বে, যার সবচেয়ে বেশি সুফল পাবেন জেলেরাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
আবেদন করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, নেই বয়সসীমা
ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ‘গেম অব চিকেন’: বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা
ইরান সুযোগ পেলে দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে: ট্রাম্প
বার্সেলোনা থেকে গাজার পথে ‘সর্ববৃহৎ’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
কানাডা সহজ করলো নাগরিকত্ব আইন
দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা
সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ
আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী