Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১২, ৭ এপ্রিল ২০২৬

অটোপাস দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্তা

অটোপাস দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্তা
ছবি: সংগৃহীত

অটোপাসের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ জানান, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে ক্যাম্পাসে জড়ো হন। তবে প্রশাসন তাদের এ দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীরা তার গাড়িবহরে হামলা চালায় এবং তিনি হেনস্তার শিকার হন।

ভিসি আরও বলেন, অটোপাসের মতো ‘অযৌক্তিক দাবি’ বিশ্ববিদ্যালয় কখনও মেনে নেবে না। শিক্ষার মান বজায় রাখতে গ্রেস নম্বর বা অটোপাস নিরুৎসাহিত করা হবে।

অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা মূলত খাতা দেখার দাবিতে ক্যাম্পাসে গিয়েছিলেন। ফাতেমা আক্তার নামের এক শিক্ষার্থী দাবি করেন, উপাচার্য খাতা দেখানোর আশ্বাস দিলেও পরে তা রক্ষা করেননি। বরং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরেক শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে তাদের ওপর হামলা করা হয় এবং অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অটোপাসের দাবিতে শিক্ষার্থীরা এর আগেও একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তবে প্রশাসন শুরু থেকেই এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরীক্ষা নেয়া হয়েছে।

সোমবার দুপুরে উপাচার্য ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার সময় বিক্ষোভকারীরা তার গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টিকটকার ‘রিহিয়া রিহি’ই ছাত্রদলের রেদোয়ান
হরমুজ যুদ্ধ বিশ্বশক্তি বদলে দিচ্ছে: ইরান হচ্ছে চতুর্থ শক্তিকেন্দ্র
শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
রাজনীতি না ক্রিকেট—সাকিবের স্পষ্ট বার্তা, স্ট্যাটাসেই ঝড়
তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর
সংসদ অধিবেশন চলবে দুই বেলা, প্রয়োজনে শুক্রবারও
দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ শতবর্ষী মুয়াজ্জিন মারা গেছেন
গণরায়ের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
ট্রাম্পের হুমকিতে ইরানের ব্যঙ্গ—‘চাবি তো হারিয়ে গেছে’
বেনাপোলে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অটোপাস দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্তা
কান্না নয়, আনন্দে মেয়ের ডিভোর্স উদযাপন করলেন বাবা
নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-১
ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, বিপাকে কৃষক
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর তাগিদ