Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:২৮, ৪ অক্টোবর ২০২৫

ক্লাসে উপস্থিতি ছাড়া ইনকোর্স নম্বর নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্লাসে উপস্থিতি ছাড়া ইনকোর্স নম্বর নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর শনিবার (৪ অক্টোবর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে দুটি মানদণ্ডে—ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষা। উপস্থিতি বা ইনকোর্সের নম্বর ছাড়া কোনও শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। পরীক্ষা চলবে দুই ধাপে—প্রথম ধাপ ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

মূল্যায়ন পদ্ধতিতে বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে। অন্যদিকে প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট ২০ শতাংশ নম্বর কেবল ইনকোর্স পরীক্ষার মাধ্যমেই দেয়া হবে। প্রতিটি কলেজ নিজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা নেবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয় ঘোষিত সময়সীমার মধ্যে অনলাইনে ইনকোর্স নম্বর এন্ট্রি দিতে হবে। তবে একবার নম্বর এন্ট্রি হলে তা পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের কপি সিল করা অবস্থায় গাজীপুর ক্যাম্পাস অথবা আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে। এসব নথিপত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর।

প্যাকেটের ওপরে বড় করে লাল কালিতে লিখতে হবে—‘২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা’।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ