Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ৩ জুন ২০২৬

বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের নতুন অর্জন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯০টি দেশের মধ্যে ৯৯টি দেশের সমর্থন পান ড. খলিলুর রহমান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকৌরিস পান ৯১টি ভোট।

নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক এ গুরুত্বপূর্ণ ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ। একই সঙ্গে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

এ দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিত্বকারী এ ফোরামের সভাপতির দায়িত্বকে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়।

জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় সকাল ১০টায় সাধারণ পরিষদের সভাকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন বা আবর্তন পদ্ধতি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। সেই গ্রুপ থেকে প্রার্থী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকৌরিস।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ নির্বাচন শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতা ও সক্রিয় ভূমিকারও স্বীকৃতি। বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ড. খলিলুর রহমান।

বাংলাদেশের জন্য এ বিজয়কে একটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, জাতিসংঘের সর্ববৃহৎ নীতিনির্ধারণী প্ল্যাটফর্মের নেতৃত্বে বাংলাদেশের একজন প্রতিনিধির নির্বাচিত হওয়া আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান