Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

জ্বালানি মন্ত্রীর বক্তব্যে আগুন, ফেসবুকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ঝড়

জ্বালানি মন্ত্রীর বক্তব্যে আগুন, ফেসবুকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ঝড়
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে বহুল ব্যবহৃত ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি হঠাৎ করেই ফেসবুকে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী রাজনৈতিক নেতা, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি থেকে শুরু করে সাংস্কৃতিক ও নাগরিক প্ল্যাটফর্ম—অনেকেই স্ট্যাটাসে লিখছেন একই শব্দবন্ধ। ভাষা, জাতীয়তাবাদ ও রাজনৈতিক পরিচয়—এ তিনের সংযোগস্থলে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

বিতর্কের সূত্রপাত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর বক্তব্যকে ঘিরে। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলতে পারে না। তার ভাষ্য, ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা ‘ইনকিলাব মঞ্চ’-এর সঙ্গে বাংলার সম্পর্ক নেই; যারা ভাষা কেড়ে নিতে চেয়েছিলো, এটি তাদের ভাষা।

মন্ত্রীর এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ২৪–এর অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে লেখে, ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা—ইনকিলাব জিন্দাবাদ।’

সংগঠনটির আহ্বায়ক রশিদুল ইসলাম রিফাত ব্যক্তিগত স্ট্যাটাসে বলেন, ভাষাকে কখনোই চেতনার বেড়াজালে আটকে রাখা যায় না। তার দাবি, ৫২ সালে উর্দুইজম দিয়ে যেমন বাংলা থামানো যায়নি, তেমনি আজ ‘ইনসাফ’ বা ‘ইনকিলাব’ও থামানো যাবে না। তিনি লেখেন, মানুষের মুখের ভাষাকে ব্যাকরণ বা সুশীলতার মানদণ্ডে আটকে রাখা যায় না; বাকস্বাধীনতা মানে পছন্দের শব্দে কথা বলার স্বাধীনতাও।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’ একইভাবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, সাইমুম শিল্পীগোষ্ঠী এবং সাধারণ আলেম সমাজসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি একই স্লোগান ব্যবহার করে পোস্ট দেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-ও একই স্লোগান দিয়ে স্ট্যাটাস দেন।

ডাকসুর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা লেখেন, ‘বিপ্লবও আমার, ইনকিলাবও আমার। স্বাধীনতাও আমার, আজাদিও আমার।’ তার মতে, বাংলায় ব্যবহৃত শব্দকে দেশি-বিদেশি বলে ভাগ করে ‘পর’ করে দেয়ার প্রবণতা একটি রাজনৈতিক কৌশল। তিনি দাবি করেন, ব্যবহারের মধ্য দিয়েই শব্দ ভাষার অংশ হয়ে ওঠে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, 

যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সে স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ হবেই। 

সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম মন্তব্য করেন, ইনসাফ, ইনকিলাব, ফয়সালা, আজাদি, জিন্দাবাদ—এসব শব্দও বাংলার ব্যবহারে বাংলা হয়ে গেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির তার পোস্টে ‘ইনকিলাব-জিন্দাবাদ’ স্লোগান তুলে ধরেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও একই স্লোগান ব্যবহার করে বক্তব্য দেন।

সব মিলিয়ে, এক মন্ত্রীর ভাষ্য ঘিরে ‘ইনকিলাব জিন্দাবাদ’ এখন শুধু একটি স্লোগান নয়—এটি ভাষার উৎপত্তি বনাম ভাষার ব্যবহার, জাতীয় পরিচয় বনাম রাজনৈতিক চেতনা—এ বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এক পক্ষ বলছে, শব্দের শিকড় বিবেচনায় তা বর্জনীয়; অন্য পক্ষের দাবি, জনগণের মুখে উচ্চারিত হলেই শব্দ ভাষার অংশ হয়ে যায়। বিতর্ক আপাতত ফেসবুকের টাইমলাইন পেরিয়ে জাতীয় আলোচনায় জায়গা করে নিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ