Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধী দল থেকেও চমক

স্পিকার-ডেপুটি স্পিকার পদে যে ৪ নাম শীর্ষে আলোচিত

স্পিকার-ডেপুটি স্পিকার পদে যে ৪ নাম শীর্ষে আলোচিত
ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়ার পর নতুন সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একই দিনে মন্ত্রিপরিষদের সদস্যরাও শপথ নেন। এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনা—কে হচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার? জানা গেছে, ১২ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।

বিএনপি সরকার গঠনের পর অতীতে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে আইনজীবীদের মধ্য থেকে স্পিকার নিয়োগের নজির রয়েছে। এবারও আলোচনায় থাকা চারজনের মধ্যে দুজনই প্রখ্যাত আইনজীবী।

স্পিকার পদে আলোচনায় যারা

১. অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি বলেছেন, এ বিজয় গণমানুষের প্রত্যাশার প্রতিফলন।

২. ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে জয় পেয়েছেন। আদালত অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তাকেও স্পিকার পদে সম্ভাব্য মুখ হিসেবে দেখা হচ্ছে।

৩. ড. আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী। ১৯৪৭ সালে নরসিংদীতে জন্ম নেয়া মঈন খান বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও রয়েছে; তার পিতা আবদুল মোমেন খান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।

৪. জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ছয়বারের সংসদ সদস্য। তিনি নবম জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কারণে তাকেও স্পিকার পদে আলোচনায় রাখা হচ্ছে।

ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে

সাম্প্রতিক গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় দেশের শাসনব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। জাতীয় সংসদ এখন দ্বিকক্ষবিশিষ্ট হতে যাচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেয়া হবে।

এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী-এর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাশাপাশি সাবেক জামায়াত নেতা মীর কাসেম আলী-এর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান-এর নামও শোনা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলে নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনাই বেশি বলে আলোচনা রয়েছে।

সব মিলিয়ে, নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনকে ঘিরে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে চূড়ান্ত সিদ্ধান্ত এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক ভারসাম্য, অভিজ্ঞতা ও বার্তা—সবকিছু বিবেচনায় রেখেই চূড়ান্ত ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব