Sobar Desh | সবার দেশ ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

চরফ্যাশনে শোক

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
প্রতীকি ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯)। তারা একই গ্রামের প্রতিবেশী। সোহানা সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো. ইউসুফের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের বরাতে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে দুই শিশু খেলতে বের হয়। কিছু সময় পর তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সন্দেহ হলে স্বজনরা পানিতে নেমে অনুসন্ধান করেন। প্রথমে পুকুরে ডুবন্ত অবস্থায় খাদিজাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে একই পুকুর থেকে সোহানার লাশও উদ্ধার করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, দুই শিশু প্রায়ই একসঙ্গে খেলাধুলা করতো। হঠাৎ এমন ঘটনায় পরিবার ও স্বজনদের আহাজারিতে গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী