Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৭, ২ জুলাই ২০২৬

শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু ও সাব্বির হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম অপু উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে ও সাব্বির হোসেন একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দুই যুবক ওই তরুণীকে উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগান সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। 

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি
ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ
জাপানের ৫ পেট্রল বোট যুক্ত হলো নৌবহরে
এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা
নারীসহ যুবদল নেতা আটক, হারালেন পদ
‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’-এর যাত্রা শুরু
এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭
শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
নোয়াখালীতে হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং
যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান, বসেনি বৈঠকে