Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০১:০৯, ২৫ জুন ২০২৬

আপডেট: ০১:০৯, ২৫ জুন ২০২৬

ফুটবল অঙ্গনে নতুন বিতর্ক

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প-ইনফান্তিনোর যৌথ ট্রফি প্রদান

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প-ইনফান্তিনোর যৌথ ট্রফি প্রদান
ছবি: সংগৃহীত

আগামী বিশ্বকাপ ফাইনালে দীর্ঘদিনের প্রচলিত প্রটোকল ভেঙে বিজয়ী দলের অধিনায়কের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে তিনি ট্রাম্পকে সঙ্গে নিয়েই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। এ সময় তাদের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা সবসময় একসঙ্গে থাকি।’

ফিফার ইতিহাসে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ট্রফি হস্তান্তরের দায়িত্ব সাধারণত ফিফা সভাপতিই পালন করে আসছেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ইনফান্তিনো একাই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। ফলে এবারের সিদ্ধান্তকে দীর্ঘদিনের প্রটোকল থেকে ব্যতিক্রম হিসেবেই দেখা হচ্ছে।

ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক এর আগেও আলোচনায় এসেছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠান উপলক্ষে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করাকে কেন্দ্র করেও সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি।

এ ছাড়া গত মৌসুমে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রটোকল ভেঙে ট্রাম্পকে ট্রফি প্রদানের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। সে সময় চেলসির অধিনায়ক রিসি জেমসের হাতে ট্রফি তুলে দেয়ার পর ট্রাম্প উদযাপন মঞ্চে অবস্থান করেন। এতে খেলোয়াড়দের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিলো এবং ঘটনাটি নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনা হয়েছিলো।

তবে রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে বিশ্বকাপ ট্রফি প্রদান একেবারেই নজিরবিহীন নয়। ইতিহাসে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ১৯৬৬ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। একইভাবে ১৯৮২ সালের বিশ্বকাপে রাজা হুয়ান কার্লোস চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি প্রদান করেন।

তবে বিশ্লেষকদের মতে, অতীতের উদাহরণগুলোর সঙ্গে এবারের পরিস্থিতির পার্থক্য হলো—ফিফা সভাপতির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রটোকল পরিবর্তনের সিদ্ধান্ত। ফলে বিশ্বকাপ ফাইনালের আগেই বিষয়টি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা