Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ০০:০৪, ৩১ জুলাই ২০২৬

ভ্রমণ সতর্কতা শিথিল

ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ: যুক্তরাষ্ট্র

ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ: যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির হালনাগাদ ভ্রমণ পরামর্শে বাংলাদেশের সামগ্রিক সতর্কতার মাত্রা ‘লেভেল ৩’ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে কমিয়ে ‘লেভেল ২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন)-এ নামিয়ে আনা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ভ্রমণের জন্য বাংলাদেশ আগের তুলনায় আরও নিরাপদ বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের দ্বিপাক্ষিক বৈঠকের পর এ অগ্রগতির বিষয়টি জানানো হয়। বৈঠক শেষে সার্জিও গোর একটি টেক্সট বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। সরকারের ধারাবাহিক নিরাপত্তা উদ্যোগ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের ইতিবাচক অগ্রযাত্রারও প্রতিফলন। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ায় ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এ পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার এই উন্নয়নকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নেয়া ধারাবাহিক পদক্ষেপের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে। পাশাপাশি বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও আস্থাশীল গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল
দাবদাহে জ্বলছে ইউরোপ, ফ্রান্স-স্পেন-গ্রিসে ভয়াবহ দাবানল
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা
গভীর রাতে নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী
লন্ডনে নাজেহাল আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে বাঁচেন হাছান মাহমুদ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম
প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিও বিতর্কে সংবাদমাধ্যম ও অনুসন্ধানী প্রতিবেদনের বৈপরীত্য
ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত
ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ: যুক্তরাষ্ট্র
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে বিএনপির হামলা
পটিয়ায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের মুখোশধারীদের মিছিল
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে
তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকে হামলার লক্ষ্য ঠিক করছে ইরান