Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ৩১ জুলাই ২০২৬

সরেজমিনে দেখলেন প্রশাসককে সঙ্গে নিয়ে

গভীর রাতে নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী

গভীর রাতে নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র এবং রাতের নগর ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। এ সময় নগরসেবার বিভিন্ন দিক সরাসরি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনের সময় রাজধানীর সড়কের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং সামগ্রিক নগর ব্যবস্থাপনা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জানা গেছে, নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ কমিয়ে নাগরিক সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে বাস্তব পরিস্থিতি নিজে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন। রাতের বেলায় নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে এবং কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে, তা সরাসরি দেখতেই এই আকস্মিক পরিদর্শন করা হয়।

সূত্র আরও জানায়, মাঠপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হতে পারে, যাতে নগরসেবার মান আরও কার্যকর ও জনবান্ধব করা যায়।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে সে সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ