Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ৮ জুন ২০২৫

আপডেট: ২০:১৩, ৮ জুন ২০২৫

চোখ রাঙাচ্ছে করোনা, ৪ নমুনায় ৩ পজিটিভ

চোখ রাঙাচ্ছে করোনা, ৪ নমুনায় ৩ পজিটিভ
ছবি: সংগৃহীত

দেশে ফের করোনাভাইরাস শনাক্তের হার উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় মাত্র চারটি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। তবে এ সময় নতুন করে কারও মৃত্যু হয়নি।

রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ জুন) দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর করোনায় মৃত্যুর ঘটনা সামনে আসে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষিত চারটি নমুনার মধ্যে তিনটি নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত তিনজনই রাজধানী ঢাকার বাসিন্দা। এ হিসাবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৭৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ হয়েছেন আরও ৬ জন।

দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের হার যেমন কম, তেমনি নমুনা পরীক্ষার সংখ্যাও অনেক কমে এসেছে। ফলে প্রকৃত চিত্র বোঝা কঠিন। তবে সাম্প্রতিক কিছু ধাপে সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিতে জনসমাগম ও ঘরমুখো মানুষের ভিড়ের কারণে ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে। এজন্য সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য