Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ৫ জুন ২০২৫

দেশে ফের করোনার হানা, ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

দেশে ফের করোনার হানা, ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু
ফাইল ছবি

দীর্ঘদিন স্বস্তির পর দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। নতুন এ মৃত্যুসহ দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫০০ জনে।

এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ২১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.২৯ শতাংশ। একই সময়ে তিনজন করোনা থেকে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ সতর্কতা ও স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর জোর দেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য