Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২ জানুয়ারি ২০২৬

শিল্প সম্প্রসারণের আশা

মুঠোফোন আমদানি-উৎপাদনে শুল্কছাড়

মুঠোফোন আমদানি-উৎপাদনে শুল্কছাড়
প্রতীকি ছবি

সরকার দেশে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একইভাবে, দেশে উৎপাদিত মুঠোফোনের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুল্ক কমানোর ফলে আশা করা হচ্ছে, বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও সম্প্রসারিত হবে এবং দেশীয় উৎপাদনে আগ্রহী উদ্যোক্তাদের সংখ্যা বাড়বে। এতে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, আমদানি ও স্থানীয় উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বাজারে মুঠোফোনের খরচও কমানোর সুযোগ সৃষ্টি হবে। নতুন শুল্কনীতির ফলে সাধারণ ব্যবহারকারীরাও স্বল্প মূল্যে আধুনিক মুঠোফোনের সুবিধা পেতে পারবে বলে আশা করা হচ্ছে।

এ পদক্ষেপকে বাংলাদেশের মোবাইল ফোন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা শিল্প সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!