Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ২২ অক্টোবর ২০২৬

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে। এ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। সকাল ৭টায় সমাবেশ শুরু হবে এবং সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ যাত্রা শুরু করবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার সভায় সভাপতিত্ব করেন। এতে কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নেন তিনি এবং দায়িত্বশীলদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

সভায় জানানো হয়, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১-দলীয় জোটের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

উদ্বোধনী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। লংমার্চে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলেও সভায় জানানো হয়।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর সকাল ৮টায় রাজধানী থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করবে। মাওয়া সড়ক দিয়ে পদ্মা সেতু পার হয়ে বহরটি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় যাবে লংমার্চের বহর। কর্মসূচির শেষ পর্যায়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

লংমার্চের পথে বিভিন্ন স্থানে পথসভাও আয়োজন করা হয়েছে। কর্মসূচির সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভা হবে।

দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং দুপুর ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পরবর্তী পথসভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড়ে এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে আরও দুটি পথসভা করার কথা রয়েছে।

সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর। ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত দীর্ঘ এ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাত্রাপথের বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন। এ ছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম সভায় অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া শৃঙ্খলা, প্রচার, তথ্যপ্রযুক্তি ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
বয়স্কভাতার টিপসইয়ে জমি হাতছাড়া বৃদ্ধের
ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল
পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় মাসে ২২টি ডিজে পার্টি
লাকসামে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার শুরু
নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা নেতা হন: স্পিকার
আসামে বাঙালি মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো মসজিদও
বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন, ঘাটজুড়ে বিদায়ের আবেগ
বার্সেলোনা নয়, আমরাই সেরা: পিএসজি
সাজেক পর্যটনকেন্দ্র ফের বন্ধ ঘোষণা
ঢাকায় ৪র্থ SQAT Bangladesh: অংশ নিচ্ছেন ISTQB’র বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট