না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। তিনি সংগঠনটির মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলী এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ কারণে মহানগর আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
পরবর্তী সময়ে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। তার এ দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃত্বে নতুন দায়িত্ব বণ্টন হলো।
সবার দেশ/কেএম




























