Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া বার্তা

‘ভয়াবহ ও বিধ্বংসী’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

‘ভয়াবহ ও বিধ্বংসী’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইরান। এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তেহরানের পাল্টা আক্রমণ হবে ‘ভয়াবহ ও বিধ্বংসী’।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, 

আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি এমন একটি পথে যাত্রা শুরু করেছেন, যার শেষ আর আপনার নিয়ন্ত্রণে নেই।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়সহ অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ড্রোন ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে বলে দাবি করে। হামলার পর দুই দেশেই জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এ উত্তেজনা পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে—এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন নজর ইরানের ঘোষিত পাল্টা পদক্ষেপের দিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য