Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:২৯, ৬ মার্চ ২০২৬

আপডেট: ০৬:৩০, ৬ মার্চ ২০২৬

হামলা হলে ‘বিপর্যয় ডেকে আনবে’— যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের স্থল হামলা প্রতিহতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের স্থল হামলা প্রতিহতে প্রস্তুত ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালায়, তাহলে তা মার্কিন বাহিনীর জন্য ‘বিপর্যয়কর’ হবে এবং সে হামলা প্রতিহত করার জন্য ইরান প্রস্তুত রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম NBC News–কে দেয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য মার্কিন স্থল হামলার বিষয়ে প্রশ্ন করা হলে আরাগচি বলেন, ইরান এ নিয়ে ভীত নয়। বরং তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, 

না, আমরা তাদের (মার্কিন স্থল বাহিনী) জন্য অপেক্ষা করছি। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা তাদের প্রতিহত করতে পারবো। যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায়, তাহলে তা তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চলমান সংঘাতের মধ্যেও তেহরান কোনও যুদ্ধবিরতি চাইছে না। তার দাবি, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যে সংঘাত হয়েছিলো, সেখানে প্রথমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলো ইসরায়েলই।

বর্তমান সংঘাত প্রসঙ্গে আরাগচি বলেন, এ যুদ্ধে সরাসরি কোনও পক্ষের জয়-পরাজয়ের প্রশ্ন নেই। তবে ইরানের দৃষ্টিতে সবচেয়ে বড় সাফল্য হলো প্রতিপক্ষের হামলা প্রতিহত করতে পারা।

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ইতোমধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: এনবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী