Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৬ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৮৯১.৪ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে এক বিশ্লেষণে উঠে এসেছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইনটারন্যাশনাল স্টাডিস (সিএসআইএস) প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সাধারণত উন্নত প্রযুক্তির ও অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র এবং নির্ভুল লক্ষ্যভেদী গোলাবারুদ ব্যবহার করা হয়। ফলে সংঘাতের শুরুতেই সামরিক ব্যয়ের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।

বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে সামগ্রিক ব্যয় দ্রুত আরও বেড়ে যেতে পারে।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট ইঙ্গিত দিয়েছেন, এ যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।

যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তবে পেন্টাগনের জন্য বর্তমান প্রতিরক্ষা বাজেটের বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হতে পারে বলেও সতর্ক করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের চাপ বাড়বে এবং এর প্রভাব পড়তে পারে দেশটির প্রতিরক্ষা বাজেট ও সামগ্রিক অর্থনীতির ওপর।

সূত্র: মিডল ইস্ট আই

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের