Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৫

ধর্ষক গ্রেফতার—জামিন ৫ লাখ ডলার

যুক্তরাষ্ট্রে তরুণীকে ধর্ষণ করলো ভারতীয় ক্যাবচালক

যুক্তরাষ্ট্রে তরুণীকে ধর্ষণ করলো ভারতীয় ক্যাবচালক
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত রাইডশেয়ার চালকদের বিরুদ্ধে নানা বিতর্কের মাঝে ক্যালিফোর্নিয়ায় নতুন করে আলোড়ন তুলেছে ধর্ষণের এক ঘটনা। কামারিলো শহরে অচেতন অবস্থায় ২১ বছর বয়সী এক তরুণীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ক্যাবচালক সিমরনজিত সিংকে। এ তথ্য নিশ্চিত করেছে ভেনচুরা কাউন্টি শেরিফ অফিস।

ঘটনার সূত্রপাত ২৭ নভেম্বর রাত ১টার দিকে। থাউজেন্ড ওকসের একটি বার থেকে বেরিয়ে তরুণী বাড়ি ফেরার জন্য সিমরনজিতের গাড়ি ভাড়া করেন। সে সময় তিনি অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন এবং সচেতনতা হারিয়েছিলেন। তদন্তে জানা যায়, যাত্রার মাঝপথেই তরুণী ঘুমিয়ে পড়েন। অ্যাপে ট্রিপ সম্পন্ন দেখানো হলেও চালক তাকে বাড়ির সামনে নামাননি; বরং কামারিলো শহরের বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে ঘুরতে থাকেন। এ সুযোগে তিনি তরুণীকে যৌন নিগ্রহ ও ধর্ষণ করেন বলে অভিযোগ।

দীর্ঘ তদন্তের পর ১৫ ডিসেম্বর ভেনচুরা কাউন্টি মেজর ক্রাইম সেক্সুয়াল অ্যাসাল্ট ইউনিট সিমরনজিত সিংকে আটক করে প্রাক-বিচার কেন্দ্রে পাঠায়। আদালতে তোলা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত জামিনের অর্থ নির্ধারণ করেছে ৫ লাখ ডলার এবং পরবর্তী শুনানির দিন রেখেছে ২৯ ডিসেম্বর।

তদন্তকারীরা মনে করছেন, বেকারসফিল্ডে বসবাসকারী সিমরনজিতের হাতে আরও নারী যৌন সহিংসতার শিকার হয়ে থাকতে পারেন, যারা এখনও অভিযোগ করেননি। পুলিশ সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগীদের খুঁজে দেখছে।

কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি অভিযুক্ত কোন রাইডশেয়ারিং প্ল্যাটফর্মের জন্য গাড়ি চালাতেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারতীয় বংশোদ্ভূত চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং যাত্রী হয়রানির অভিযোগ বাড়ছিলো—তার মাঝে এ ধর্ষণের সংবাদ জনসাধারণের উদ্বেগ আরও বাড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল