Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩০, ২৭ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:৪০, ২৭ নভেম্বর ২০২৫

ভারতে বিশেষ ভোটার তালিকা হালনাগাদ, বাংলাভাষীদের উদ্বেগ

ভারতে বিশেষ ভোটার তালিকা হালনাগাদ, বাংলাভাষীদের উদ্বেগ
ছবি: সবার দেশ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর, দক্ষিণ ও পশ্চিম চব্বিশ পরগণা জেলার বশিরহাট থানা এলাকাসহ তারালী, হাকিমপুর, বনগাঁ সীমান্তে বিশেষ ভোটার তালিকা হালনাগাদ (সিআইআর) কার্যক্রমকে কেন্দ্র করে বিপুল সংখ্যক বাংলাভাষী মানুষ জড়ো হচ্ছে। এদের অনেকের নাগরিকত্ব-সম্পর্কিত নথি নেই, ফলে অনিবন্ধিত বা কথিত বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হচ্ছে। এ তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সীমান্তে চাপ বেড়েছে।

এ পরিস্থিতিতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। 

বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।

বিজিবি জানায়, বুথ লেভেল অফিসাররা প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে জাতীয়তা ও ভোটার যোগ্যতা যাচাই করছেন। বিষয়টি বিশেষত মুসলিম বাংলাভাষীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এই কার্যক্রমের বিরোধিতা করছে, অন্যদিকে কেন্দ্রীয় শাসকদল বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো সমর্থন জানিয়েছে। এতে পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০০২ সালের পর যেসব বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তাদের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। ইতিমধ্যেই ১ নভেম্বর ৪৫ জনকে ‘বাংলাদেশি’ অভিযোগে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলেও পরে তারা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করলে পুনরায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরে তাদের বসিরহাট মহকুমা আদালতে নাগরিকত্ব যাচাইয়ের জন্য হাজির করা হয়েছে।

মানবিক সংকটও সৃষ্টি হয়েছে। নাগরিকত্বের বৈধ নথি না থাকায় অনিবন্ধিত অনেক মানুষ খোলা জায়গায় অবস্থান করছে। শীত, খাবার ও পানির সংকটে নারী-শিশুসহ সীমান্তে থাকা জনগণ অমানবিক পরিস্থিতিতে রয়েছে। স্থানীয় সমাজসেবক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের উদ্যোগে শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করেছে:

  • সীমান্তে অতিরিক্ত টহল ও নিরাপত্তা বৃদ্ধি
  • গোয়েন্দা নজরদারি জোরদার
  • আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করে তথ্য সংগ্রহ
  • স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়
  • সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার কার্যক্রম

বিজিবি বলেছে, ভারতের অভ্যন্তরীণ সিআইআর কার্যক্রম সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি না করুক, তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা