Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২, ২৫ মার্চ ২০২৬

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান—এমন দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ। আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাতে জানানো হয়, এ কথোপকথনে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

সৌদি যুবরাজের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে পুনর্গঠনের একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি করেছে। তার যুক্তি, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি এবং এ হুমকি মোকাবেলায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে ভিন্ন অবস্থান জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা যুবরাজের এমন চাপ প্রয়োগের খবর অস্বীকার করেছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের কূটনৈতিক যোগাযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের