Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ১৫ এপ্রিল ২০২৬

চাঞ্চল্যকর মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

ইরানের কাছে হার মানার ঘোষণা ট্রাম্পের!

ইরানের কাছে হার মানার ঘোষণা ট্রাম্পের!
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই ইরান সংকট নিয়ে নতুন বার্তা দিয়েছেন। ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্টিরোমোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব কাছাকাছি শেষ পর্যায়ে’ পৌঁছে গেছে।

বার্টিরোমো জানান, ট্রাম্প কথোপকথনে সংঘাতকে অতীত কালেও উল্লেখ করেছেন এবং সরাসরি প্রশ্নে বলেছেন, ‘It’s over’। তবে পরে ট্রাম্পের আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধ ‘very close to being over’, অর্থাৎ পুরোপুরি শেষ নয়, বরং সমাপ্তির দ্বারপ্রান্তে। 

এ মন্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নেপথ্যে নতুন আলোচনা চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় নতুন দফা আলোচনা পুনরায় শুরু হতে পারে, যদিও এখনও কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। 

অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবরোধ বা চাপ বাড়লেও তারা বিকল্প বাণিজ্যপথে টিকে থাকবে। স্থল সীমান্ত ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে তেহরান। একইসঙ্গে মার্কিন নৌ অবরোধের ফলে সমুদ্রপথে ইরানের বাণিজ্য কার্যত বড় চাপের মুখে পড়েছে। 

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ বক্তব্য সরাসরি ‘হার মানার ঘোষণা’ নয়; বরং এটি যুদ্ধ থেকে কূটনৈতিক নিষ্পত্তির দিকে যাওয়ার রাজনৈতিক বার্তা। যুদ্ধ শেষ হয়েছে—এমন ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইরান কেউ দেয়নি। বরং পরিস্থিতি এখনও ভঙ্গুর যুদ্ধবিরতি ও আলোচনার পর্যায়ে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা