Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪৮, ৬ এপ্রিল ২০২৬

বেকায়দায় তেল আবিব

ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র দেবে না ফ্রান্স

ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র দেবে না ফ্রান্স
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ফ্রান্সের নতুন অবস্থান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ফ্রান্স ইসরায়েলকে কোনও আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না।

শনিবার (৪ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে প্রেস টিভি।

ক্যাথরিন ভট্রিন বলেন, ফ্রান্স ইসরায়েলকে সরাসরি আক্রমণাত্মক অস্ত্র না দিলেও প্রতিরক্ষামূলক ব্যবস্থার ক্ষেত্রে কিছু সহায়তা থাকবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত কিছু যন্ত্রাংশ—যেমন Iron Dome-এর উপাদান বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া কিছু সরঞ্জাম কেবল পুনঃরফতানির জন্য ব্যবহৃত হবে, যার একটি অংশ ফ্রান্সের নিজস্ব সামরিক প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে থেকে ইরানের বিরুদ্ধে কোনও সামরিক আগ্রাসনে ফ্রান্স অংশ নেবে না।

ফ্রান্সের এমন অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। প্যারিসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, এ সিদ্ধান্তের পর ফ্রান্সকে আর নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখা কঠিন হয়ে পড়বে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করায় ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে কৌশলগত দূরত্ব বজায় রাখছে। ফ্রান্সের এ সিদ্ধান্ত সে বৃহত্তর কূটনৈতিক হিসাব-নিকাশেরই অংশ বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা