Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:২২, ৩ নভেম্বর ২০২৫

ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এতটা পারমাণবিক শক্তি আছে যে তা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব।

সিএবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনের মতো দেশও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তা প্রকাশ্যে নিয়ে আসে না। রোববার (২ নভেম্বর) ৬০ মিনিটস নামের অনুষ্ঠানে উপস্থাপিকা নোরা ও’ডনেলের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে—তারা শুধু বিষয়টি প্রকাশ করে না।

ট্রাম্প সম্প্রতি ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার প্রক্রিয়া নির্দেশ দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। তিনি প্রশ্ন তোলেন, আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না—তাহলে কীভাবে নিশ্চিত হবেন এটি কাজ করবে?

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির বিষয়ে ট্রাম্প গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে—যা অন্য কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাবে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে যা পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার ক্ষমতা রাখে। তবে রাশিয়া ও চীনের পারমাণবিক সক্ষমতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা