Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১৪ এপ্রিল ২০২৬

উত্তেজনায় নতুন মাত্রায়

মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার

মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘রিচ স্টারি’ নামের এ জাহাজটি হরমুজে অবরোধ পরিস্থিতি শুরুর পর প্রথমবারের মতো প্রণালি পেরিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি), মেরিন ট্রাফিক এবং কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জাহাজটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য বিশ্লেষকরা।

‘রিচ স্টারি’ ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই শুয়ানরুন শিপিং কোং লিমিটেডের বিরুদ্ধে এর আগেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিলো। ওয়াশিংটনের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইরানের সঙ্গে জ্বালানি বাণিজ্যে জড়িত এবং মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে সর্বশেষ তেল বোঝাই করে যাত্রা শুরু করে ‘রিচ স্টারি’। এরপর সেটি হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে পারস্য উপসাগর ছাড়ে।

এদিকে, আরেকটি মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ‘মুরলিকিশান’ আজ হরমুজ প্রণালিতে প্রবেশ করছে বলেও জানিয়েছে রয়টার্স। ধারণা করা হচ্ছে, জাহাজটি আগামী ১৬ এপ্রিল ইরাকে অপরিশোধিত তেল লোড করতে পারে। আন্তর্জাতিক নজরদারি সংস্থাগুলোর তথ্যমতে, ‘মুরলিকিশান’ অতীতেও রাশিয়া ও ইরানের তেল পরিবহনে ব্যবহৃত হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের চলাচল মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক তেলবাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এ কৌশলগত জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানকার প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা